
মোঃ নুরুজ্জামান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ///
বগুড়ার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের সাবরুল বাজারে দাঁড়িপাল্লা প্রতীকে গণসংযোগ করেন বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী। বুধবার (০৮ অক্টোবর) বিকাল ৫টায় তিনি এ গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, আসন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রশিদ, ইউনিয়ন আমীর নজরুল ইসলাম, নায়েবে আমীর আবু হানিফ, ইউনিয়ন সেক্রেটারি জহুরুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com