মোসা বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি//
চাঁপাইনবাবগঞ্জের বাহির মল্লিকপুর এলাকায় ট্রাক-ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষে আবুল কালাম আজাদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ (২৮) গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের সাদেক আলীর ছেলে।
নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন নিহত মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ।
তার ফুফু শাশুড়িকে দাফন করতে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক ও ভ্যানের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় আবুল কালাম আজাদ।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com