ঢাকাSaturday , 28 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জে আমবাগান থেকে একজনের লাশ উদ্ধার

    admin
    February 28, 2026 8:41 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে শিবগঞ্জ পৌরসভার চন্ডিপুর এলাকার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে সিহাব আলী। পুলিশ জানায়, শনিবার বিকালে চন্ডিপুর এলাকার একটি আমবাগানে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST