
মোসা বেবিয়ারা খাতুন শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি
শিবগঞ্জে তুজাম্মেল হক তোজু(৬৫)নামে এক পুকুর পাহাড়াদারকে চোখ উপড়ে ফেলার পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।তুজাম্মেল হক তোজু হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জুনাব আলি ছেলে। ঘটনাটি ঘটেছে এ্কই ইউনিয়নের মুসলিম গ্রামের পাশে নুন্যা পুকুর পাড়ে।নিহতের ছেলে নফিউল্লাহ (২৫) ঘটনাটি নিশ্চিত করে জানান, তার পিতা মুসলিমপুর গ্রামের পাশে বেলাল উদ্দিনের নুইন্যা পুকুর পাহাড়া দিত। গত রাতে কে কারা আমার পিতার চোখ উপড়ে পেলেছে ও হত্যা করেছে। সকালে একজনের ফোনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে আমার পিতাকে মৃত অবস্থায় দেখতে পাই। নিহতের স্ত্রী নিলুফা বেগম ও কন্যা সায়েমা খাতুন জানান কারাও সাথে আমাদের শত্রæতা ছিল না। শাকিল হাসান জানান, সংবাদ পেয়ে সহ আমরা ঘটনা এসে লাশ উদ্ধার করেছি। ঘটনাস্থলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ও চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস উপস্থিত আছেন,এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বলেন,মৃত ব্যাক্তি পুকুরের পাহারাদার ছিল,গতকাল দিবাগত রাতে কে বা কাহারা মেরে ফেলে,আইন শৃংখলা বাহিনী ঘটনা জানতে পেরে উপস্থিত হয়ে তদন্ত কাজ চলছেএবং আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com