
মো মুক্তার হোসেন, শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলার শ্রীবরর্দী ও ঝিনাইগাতী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করেছে বিজিবি। বিজিবির টহল দল ২৩ নভেম্বর শেরপুর জেলার শ্রীবরর্দী উপজেলাধীন রাজাপাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৪,৮৬,০০০/- টাকা।
এছাড়াও শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন গারোকোনা লেবু বাগানে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ নভেম্বর পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ এবং মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৭২,৫০০/-টাকা। বিজিবি'র অভিযানে আটককৃত ভারতীয় মদ,মোবাইল ফোন এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৫,৫৮,৫০০/- টাকা। বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক,চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com