নোয়াখালী-২ সেনবাগ সোনাইমুড়ী (আংশিক) আসনের সাংসদ জয়নুল আবদিন ফারুক সাহেবের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি অবস্থায় আজ ২৫ শে ফেব্রুয়ারি রোজ বুধবার, সকাল ১০:৪০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল
করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। আজ বাদ যোহর নিকুঞ্জ-১,লেক রোড, ৪৩ নং বাড়ির সামনে প্রথম জানাযা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল ২৬শে ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার, সকাল ১১ টায় ইয়ারপুরস্থ নিজ বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। (আমিন)
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com