
মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় শ্যামনগর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শ্যামনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, এসকে নাজমুল হক, উপজেলা যুবদলের সাবেক নেতা আজিজুর রহমান আজিবার, যুগ্ম আহ্বায়ক কল্লোল ও মজনু এলাহী সহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের আহ্বায়ক, সদস্যসচিব এবং অন্যান্য নেতাকর্মীরা। এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মিছিল-পরবর্তী বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, শ্যামনগর উপজেলায় কোনো ধরনের নাশকতা, অরাজকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে উপজেলা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।
তারা আরও বলেন, সাধারণ মানুষের জানমাল, যানবাহন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শ্যামনগর উপজেলা যুবদল রাজপথে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীরা সবসময় সচেষ্ট থাকবেন।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com