মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।
শ্যামনগর উপজেলায় গাছ থেকে পড়ে দাউদ গাজী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পৌরসভার বাদঘাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দাউদ গাজী ওই গ্রামের মৃত আব্দুস সামাদ গাজীর ছেলে।
নিহতের স্বজন মিলন জানান, বাড়ির পাশের একটি উঁচু গাছে থাকা মৌচাক থেকে মধু আহরণের সময় অসাবধানতাবশত দাউদ গাজীর পা ফসকে যায়। এতে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com