মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দিঘিতে গোসল করতে নেমে মোঃ সামছুর গাজী (৭০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে ২০২৬) বিকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খ্যাগড়াদানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামছুর গাজী ওই গ্রামের মৃত দবির গাজীর বড় পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বিকেলে খ্যাগড়াদানা সরকারি দিঘিতে গোসল করতে নামেন সামছুর গাজী। গোসলের এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে পুকুর থেকে তুলে আনলেও ততক্ষণে তিনি মারা যান।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোক ও উদ্বেগ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com