ঢাকাMonday , 13 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    admin
    July 13, 2026 3:00 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।

    সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীর এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    সোমবার দুপুর ১২টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ( ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী।

    সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস. কে. সিরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জি. এম. ইয়াসিন আরাফাত।

    এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, তোফাজ্জল হোসেন ও খান আব্দুল সবুর, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান; কোষাধ্যক্ষ জি. এম. রাজু আহমেদসহ ক্লাবের সদস্যবৃন্দ—রাই হানুল ইসলাম রায়হান, নুরুল হুদা ফায়েজী, সেলিম হোসেন, হযরত আলী শান্ত, জিল্লুর রহমান, রাইসুল মিথুন, আলতাব হোসেন ও আজমীর হোসেন প্রমুখ।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি সাফিউল ইসলাম পাটোয়ারী মাদক, ইভটিজিং, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সমাজকে অপরাধমুক্ত রাখতে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।” এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

    সভা শেষে সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রেখে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST