মো:সিপাউর রহমান কুলাউড়া প্রতিনিধি ■
জেলা প্রশাসকের নির্দেশনায় শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর (বুধবার) এ অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি।
S
অভিযানে কেয়ার ডায়াগনস্টিককে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এন্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২) ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক একটি মামলায় ১০ হাজার টাকা এবং একই অধ্যাদেশের ১৩(২) ধারায় আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উক্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় এসব জরিমানা আদায় করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com