মোঃ গোলাম সারওয়ার, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ষষ্ঠবারের মতো সংসদে যাচ্ছেন সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বিএনপি'র প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারি ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৫৩ হাজারের বেশি ভোটে হারিয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১৫৯টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ সোহেল ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৮০ ভোট।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৫৩ হাজার ৫১৩ ভোট। তবে পোস্টাল ব্যালটের তথ্য পাওয়া যায়নি।
ফলাফল ঘোষণার পর কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে ফলাফল নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com