মাহবুব হাসান ঝালকাঠি থেকে//
সারতীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য জনাবা ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,এ সময় নলছিটি উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সুধী সমাজের প্রতিনিধি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ইলেন ভুট্টো বলেন, “হিন্দু সম্প্রদায় আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু—এ ধরনের শব্দ বলা যাবে না সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচিই হলো প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণের রূপরেখা। এ কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে সাম্য, সম্প্রীতি ও সকল ধর্ম-বর্ণের মানুষের সমান মর্যাদা নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ ধর্মীয় সম্প্রীতির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ হচ্ছে বহু ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের দেশ। এখানে সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছড়িয়ে দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com