
কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি //
জয়পুরহাটে সততা সমধীকারী প্রতিবন্ধী সংগঠন জয়পুরহাট এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত সততা সমধীকারী প্রতিবন্ধী সংগঠন জয়পুরহাটের সভাপতি মো: রাসেল বাবু সভাপতিত্ব করেন। ১ নং স্টেশন রোডের ফুলতলিতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে মোঃ রাসেল বাবু বলেন, প্রতিবন্ধীরা আজ সামাজিক ভাবে অবহেলিত-উপেক্ষিত। তাদের সামাজিক নিরাপত্তা নাই। কেউ কেউ সরকারি অনুদান পেলেও তা পর্যাপ্ত নয়। আমাদের অধিকার, সামাজিক নিরাপত্তাসহ সব কিছুর জন্য সংগঠিত হতে হবে। বিচ্ছিন্ন ভাবে না থেকে সবাইকে সংগঠনের ছায়া তলে আসতে হবে। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। এই সংগঠন সবার অধিকার নিশ্চিত করার জন্যই কাজ করে যাচ্ছে। এখানে যে যেই পদে থাকুক না কেন সবাই সমান।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আঃ মাবুদ নারী নেত্রী ফাইমা, মোঃ মুকুল হোসেন, গৌরঙ্গ, আঃ মান্নান, পাশা প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com