
এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার এই প্রতিপাদ্য কে সামনে রেখে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার উপলক্ষে খুরুশকুল মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা উদ্বোধনী অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাছিমা পারভিন এর সভাপতিত্বে পরিবার কল্যাণ পরিদর্শক মুহাম্মদ রেজাউল করিম এর সঞ্চালনায় উক্ত সভায় *উদ্বোধক* হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন চেয়ারম্যান খুরুস্কুল ইউনিয়ন পরিষদ, *প্রধান অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন জুলফিকার আলী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, *প্রধান বক্তা* হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সাদিক আল্লাম আসিফ (মেডিকেল অফিসার, এমসিএইচ -এফপি) এছাড়াও উপস্থিত ছিলেন শাহিনুর আক্তার মুক্তা, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা।
এতে খুরুশকুল ইউনিয়নের ক্লিনিক ও মাঠ পর্যায়ের পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবাদানকারী ও সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন। এতে শতাধিক সেবা গ্রহীতা ও গর্ভবতী মা সেবা গ্রহণ করেন । বক্তারা বলেন, শুধু সেবা সপ্তাহের বিশেষ আয়োজনে সেবা যাতে সীমাবদ্ধ না থাকে, এই ধারাবাহিকতা যেন সেবা সপ্তাহের পর ও চলমান থাকে সেই আশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com