জেলা প্রতিনিধি, কক্সবাজার
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় জনপদকে নিরাপদ রাখতে নিরলস কাজ করে যাচ্ছে তরুণদের সামাজিক সংগঠন ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স।
সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি একদিকে যেমন পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নিয়েছে, অন্যদিকে অসহায় মানুষের সেবা ও সমাজের নানা অসংগতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।
সেন্টমার্টিন থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপণ:- সংগঠনটির দূরদর্শী সামাজিক পরিকল্পনার অংশ হিসেবে ইতিপূর্বে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনসহ কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিয়ন ও দুর্গম উপকূলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু ঝুঁকি হ্রাসে তরুণ স্বেচ্ছাসেবীদের এই ধারাবাহিক কার্যক্রম বর্তমানেও সচল রয়েছে।
বজ্রপাত প্রতিরোধে ‘তাল গাছ’ রোপণ অভিযান:- সাম্প্রতিক বছর গুলোতে কক্সবাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে প্রাণহানির ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়েছে। এই জীবনঘাতী দুর্যোগ থেকে উপকূলের মেহনতি মানুষকে বাঁচাতে সংগঠনটি হাতে নিয়েছে বজ্রপাত নিরোধক তাল গাছ রোপণ কর্মসূচি। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, উঁচু তাল গাছ প্রাকৃতিক লাইটিং অ্যারেস্টার (Lightning Arrester) বা বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে। এই বৈজ্ঞানিক সত্যকে কাজে লাগিয়ে সংগঠনের স্বেচ্ছাসেবীরা জেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের মেঠোপথ, ক্ষেতের আইল ও রাস্তার পাশে তাল গাছের চারা রোপণ করে যাচ্ছেন।
বহুমাত্রিক মানবিক ও সামাজিক কাজ:- কেবল পরিবেশ সুরক্ষাতেই থেমে নেই ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স - এর কার্যক্রম। সমাজ পরিবর্তনের মূলমন্ত্র নিয়ে গঠিত এই সংগঠনটি প্রতিনিয়ত নানামুখী মানবিক ও নাগরিক সচেতনতা মূলক কাজ পরিচালনা করে আসছে ।
স্বাস্থ্য ও চিকিৎসা:- দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং জরুরি রক্তের প্রয়োজনে রক্তদানের ব্যবস্থা করা।
মানবিক সহায়তা:- দুর্যোগ কালীন ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং অসহায় মানুষের পাশে আর্থিক ও খাদ্য সহায়তা নিয়ে দাঁড়ানো।
তথ্য অধিকার সচেতনতা:- তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা, যাতে তারা নাগরিক সুবিধা ও অধিকার সম্পর্কে সোচ্চার হতে পারে।
সামাজিক অসংগতি রোধ:- দুর্নীতি, অনিয়ম, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং গণসচেতনতা তৈরি।
স্বেচ্ছাসেবীদের অঙ্গীকার ও স্থানীয়দের প্রতিক্রিয়া:- সংগঠনটির দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, কক্সবাজারকে একটি নিরাপদ, সবুজ, সবুজায়নময় ও সচেতন জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল অঙ্গীকার। কোনো প্রকার বাণিজ্যিক বা রাজনৈতিক স্বার্থ নয়, বরং নিজেদের সামাজিক দায়বদ্ধতা ও মানবপ্রেম থেকেই আমাদের এই পথচলা।
তরুণদের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে স্থানীয় প্রবীণ ও সচেতন নাগরিকরা জানান, সেন্টমার্টিনের প্রবাল উপকূল থেকে শুরু করে দুর্গম গ্রাম গুলোতে তরুণরা যেভাবে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা আশা প্রকাশ করছেন, জলবায়ু সংকটের এই যুগে ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্সের এই সামাজিক আন্দোলন একটি টেকসই ও সবুজ সমাজ গঠনে মডেল হিসেবে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com