জেলা প্রতিনিধি, কক্সবাজার
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন-এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ । এতে আনারস প্রতীকে ৭১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হাশেম সওদাগর। পাঞ্জাবি প্রতীকে ৬৭৩ ভোটে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. আমিনুল ইসলাম মুকুল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে।
শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কক্সবাজার শহরের বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমীতে এই ভোট গ্রহণ চলে। জুমার নামাজের জন্য দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ এ বিরতি ছিল ।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, মোট ১ হাজার ৩৩০ জন ভোটারের মধ্যে ১ হাজার ২২৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৮ জন প্রার্থী। তবে এর মধ্যে সমাজ কল্যাণ সম্পাদক পদে আহম্মেদ কবির ও প্রচার সম্পাদক পদে গিয়াস উদ্দিন রোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অবশিষ্ট ১৯টি পদে ৪৬ জন প্রার্থীর মধ্যে মূল লড়াই অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে গভীর রাত ৩-৩০ মিনিটে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
উক্ত নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে খালেদ ওমর রানা হারিকেন প্রতীকে ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, সহ-সভাপতি-১পদে মো. নাছির উদ্দীন হরিণ প্রতীকে ৮২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, সহ-সভাপতি-২পদে মো. আমিনুল হক খেজুর গাছ প্রতীকে ৫৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে শেখ ফরহাদ প্রতীকে মোরগ, ৫৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, সহ-সাধারণ সম্পাদক পদে মো. নাসির উদ্দিন সুমন তালা প্রতীকে ৬০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, সাংগঠনিক সম্পাদক পদে শহিদুল ইসলাম শহিদ মোটর সাইকেল প্রতীকে ৬৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, অর্থ সম্পাদক পদে মো. শহীদুল ইসলাম শহীদ কাপ-পিরিচ প্রতীকে ৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, দপ্তর সম্পাদক পদে শাহ আলম দোয়াত-কলম প্রতীকে ৪৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, আইন বিষয়ক সম্পাদক পদে মো. নজিবুল্লাহ বই প্রতীকে নির্বাচিত হয়েছে, ধর্ম বিষয়ক সম্পাদক পদে শওকত ইসলাম মিনার প্রতীকে ৮৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে রাসেল চৌধুরী টেবিল ফ্যান প্রতীকে ৭২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ জয়নাল ফুটবল প্রতীকে ৫১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ।
এছাড়া কার্য নির্বাহী সদস্য পদে দোয়েল পাখি প্রতীকে সর্বোচ্চ ৬৩২ ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন নুরুল কবির। কার্য নির্বাহী সদস্য পদে বিজয়ী অন্য চার সদস্য হলেন – শফিকুল ইসলাম হাতঘড়ি প্রতীকে ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, আবছার উদ্দিন শাপলা ফুল প্রতীকে ৫৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, ইলিয়াস ডলফিন প্রতীকে ৫১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং নেছার উদ্দিন তলোয়ার প্রতীকে ৪৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত কমিটি সাধারণ ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সভাপতি আবুল হাশেম সওদাগর বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও সংগঠনের সার্বিক উন্নয়নে আমরা নিবেদিত ভাবে কাজ করে যাব।
উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই ফেডারেশনটি বর্তমানে কক্সবাজার জেলার ১০২টি দোকান মালিক সমিতির সমন্বয়ে গঠিত একটি ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন।


