মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।
সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন সাগরে কর্মরত ৮৩২৪জন মৎস্যজিবীরা সরকারী ভি জিএফের চাল পেয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রসাশন ও মৎস্য অধিদপ্তর শ্যামনগর এর বাস্তবায়নে এ চাল বিতরনের কার্য্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, সমুদ্রে দীর্ঘ ৫৮ দিন মাছ ধরা থেকে বিরত থাকা মৎস্যজিবীদের মধ্যে সরকারী ভিজিএফের এ চাল প্রদান করা হয়েছে, সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলার ৮৩২৪জন মৎস্যজিবীরা প্রত্যেকেই ৭৭কেজি ৩শ"" গ্রাম করে সরকারি এ চাল পাবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবীর, উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহমান, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনির, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ইমরান প্রমুখ।।
এস কে সিরাজ
শ্যামনগর,সাতক্ষীরা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com