ঢাকাMonday , 16 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ” সাংবাদিক আবুল হায়দার তরিক এখন এডভোকেট’

    admin
    March 16, 2026 3:55 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।

    বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মৌলভীবাজারের সাংবাদিক আবুল হায়দার মোঃ তরিক। তিনি জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিনের অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে তিনি আইন পেশায় নতুন মাইলফলক অর্জন করলেন।

    রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশ বার কাউন্সিল এডভোকেটশিপের মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী সারাদেশে মোট ৮ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের তালিকায় স্থান পেয়েছেন সাংবাদিক আবুল হায়দার মোঃ তরিক।

    জানা যায়, এডভোকেট তালিকাভুক্তি পরীক্ষার প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষা গত বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। এরপর একই বছরের জুনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে আবুল হায়দার মোঃ তরিক প্রথমবারেই তিনটি ধাপ সফলভাবে উত্তীর্ণ হয়ে এডভোকেটশিপ সনদ অর্জন করেন।

    এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আবুল হায়দার মোঃ তরিক বলেন,
    “২০১৮ সালে এলএলবি প্রথম পর্বে ভর্তি হওয়ার মাধ্যমে আমার আইনি শিক্ষার পথচলা শুরু হয়। দীর্ঘ সময়ের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অবশেষে ২০২৬ সালে এসে এডভোকেট তালিকাভুক্তির চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি।”

    তিনি আরও বলেন, এই অর্জনের ফলে তার দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। পেশার সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    পাশাপাশি এই দীর্ঘ পথচলায় যারা বিভিন্নভাবে সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

    এই সাফল্যে সহকর্মী সাংবাদিক, আইনজীবী মহল, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST