এস. এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সফল অভিযানে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে ২০২৬) বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) নিজ হাতে উদ্ধারকৃত মোট ৩৫টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে তুলে দেন।
এ সময় তিনি বলেন, আধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধে সাইবার ক্রাইম ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশ সুপার আরও বলেন, মোবাইল ফোন ব্যবহার ও বহনের ক্ষেত্রে সকলকে সচেতন থাকতে হবে। কোনো মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার জন্য তিনি পরামর্শ দেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, মোবাইল চুরি ও সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শিকদার মোঃ হাসান ইমামসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়ার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।
উদ্ধারকৃত মোবাইল ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com