বিপ্লব মজুমদার, সাতক্ষীরা :
সাতক্ষীরায় নজরুল একাডেমির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে ২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক, সাতক্ষীরা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, সাতক্ষীরা।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব ফাইজা হোসেন অন্বেষা, জেলা কালচারাল অফিসার, সাতক্ষীরা।সমগ্র অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব মোঃ মনিরুজ্জামান মনি, সভাপতি নজরুল একাডেমি, সাতক্ষীরা। উল্লেখ্য যে, ১৯৮১ সালে নজরুল একাডেমী প্রতিষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটিতে নজরুল একাডেমির শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com