
মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত সাংগঠনিক কার্যক্রম (২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর) তদারকির দায়িত্ব পালনের লক্ষ্যে জেলা ও মহানগর পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন।
তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা। একই সঙ্গে জেলার আওতাধীন সব উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন, আমিনুর রহমান আমিন একজন দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং কর্মীদের সঙ্গে কাজ করার সক্ষমতা থেকে অনেক কিছু শেখার রয়েছে। তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় সাতক্ষীরা জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই আমিনুর রহমান আমিন শ্যামনগর ও কালীগঞ্জের অবহেলিত জনগোষ্ঠীর মানুষের কল্যাণে কাজ করে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরকেন্দ্রিক ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা বিগত স্বৈরাচারী শাসনামলে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীদের সঙ্গে সাহসিকতার সঙ্গে ভূমিকা পালন করেছেন।
এদিকে দায়িত্ব পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় আমিনুর রহমান আমিন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে ও নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি সাতক্ষীরা জেলা যুবদলের সব পর্যায়ের নেতাকর্মী ও ইউনিটের সহযোগিতা কামনা করেছেন।
নেতাকর্মীদের প্রত্যাশা, আমিনুর রহমান আমিনের সাংগঠনিক অভিজ্ঞতা, দূরদর্শিতা ও আন্তরিক প্রচেষ্টায় সাতক্ষীরা জেলা যুবদল আরও সুসংগঠিত হবে এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com