ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাতক্ষীরা মিডিয়া হাউজের কার্যক্রম শুরু

    admin
    September 14, 2025 2:12 pm
    Link Copied!

    আ‌কিবুজ্জামান:

    সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ✪ মিডিয়া হাউজ সাতক্ষীরা ✪। চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত একাধিক গণমাধ্যম এবং সাতক্ষীরার আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমের সদস্য ও মালিকদের সমন্বয়ে গঠিত এ প্রতিষ্ঠান আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

    সংগঠনের উদ্যোক্তারা জানিয়েছেন, তথ্যপ্রবাহের গতি বাড়ানো, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং গণমানুষের কথা তুলে ধরার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে সমন্বিতভাবে এ মিডিয়া হাউজ পরিচালিত হবে।

    প্রতিষ্ঠার শুরুতেই সাতক্ষীরা মিডিয়া হাউজ নানা সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় সংবাদ সংগ্রহ ও প্রচার, সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা, গণমাধ্যম সংশ্লিষ্ট সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় সমস্যাগুলো তুলে ধরতে বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ।

    উদ্যোক্তারা আশা করছেন, এই প্ল্যাটফর্মটি সাতক্ষীরার সাংবাদিকতা ও গণমাধ্যম খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST