
ফয়সাল : সাভার প্রতিনিধি//
সাভারের বিরুলিয়ার বিভিন্ন গ্রামে দুর্গাপূজার মন্দির পরিদর্শন ও পূজার আয়োজকদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদানকালে তিনি এ হুঁশিয়ারি দেন।এ সময় ডাঃ সালাউদ্দিন বাবু বলেন, “সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হচ্ছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার হিন্দু সম্প্রদায়কে সর্বাত্মক নিরাপত্তা দিয়েছে। পূজা মন্ডপে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।
কেউ হামলা বা নাশকতার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে তাকে কঠোর হাতে দমন করা হবে।”
তিনি আরো আশ্বাস দিয়ে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্ভয়ে আনন্দ ও উৎসব উদযাপন করতে পারে বিএনপি সবসময় সেই সহযোগিতা করবে।”এ সময় স্থানীয় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com