
ফয়সাল :সাভার প্রতিনিধি//
ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবু বলেন , বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমে যদি আওয়ামী লীগ ও তাদের দোসররা স্হান পায় তাহলে এর দায় দায়িত্ব সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বহন করবেন। কোনভাবেই এর দায় তারা এড়াতে পারবেন না।সাভার পৌরসভার মজিদপুর ৭ নং ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচী ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাভার পৌর বিএনপির সাংগঠনিক ও সাবেক কাউন্সিলর আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আসাদুজ্জামান বাবু ও জালাল উদ্দীন।৭নং ওয়ার্ড এর মজিদপুর, ইমান্দিপুর, শাহিবাগ, ডগরমোরা সহ বিভিন্ন এলাকা থেকে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন দলীয় নেতা-কর্মীরা। নতুন সদস্য হতেও আসেন অনেকে।এসময় সাভার পৌরসভা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আওয়ামী দোসররা ওৎ পেতে রয়েছে বিএনপির সদস্যপদ সংগ্রহের জন্য। কোনক্রমে তারা বিএনপির সদস্য পদ নিয়েই অরাজকতা সৃষ্টি করে বিএনপির উপর এর দায়ভার চাপানোর চেষ্টা করবে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ওয়ার্ড নেতারা।প্রধান অতিথি’র বক্তব্যে ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এসময় বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের কোন দোসররাও যেন বিএনপির সদস্য হতে না পারে। সদস্য হতে পারলেই তারা বিভিন্ন ধরনের ফায়দা লুটার চেষ্টা করবে, তা হতে দেওয়া হবে না।আগামী বছর ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের দল। অতীতে জনগনের ভোট নিয়েই বিএনপি ক্ষমতায় এসেছে। আগামীতেও বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কিন্তু এজন্য জনগনের কাছে যেতে হবে। তাদের মন জয় করতে হবে। নিবর্বাচনকে সামনে রেখে বিভিন্ন দল নানা ষড়যন্ত্র করছে তাদের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তাই সবাইকে সজাগ থাকতে হবে।বিএনপিতে কোন দখলবাজদের জায়গা হবে না উল্লেখ করে তিনি বলেন কেউ যদি মনে করেন বিএনপি করে অন্যের জায়গা-জমি, টাকা-পয়সা দখল করবেন তা হবে না, মানুষের উপর অত্যাচার করবেন তা প্রশ্রয় দেওয়া হবে না। বিএনপি এ ব্যাপারে জিরো ট্রলারেন্স।সে যেই হক তাকে কোন ছাড় দেওয়া হবে না।সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সিনিয়র সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাভার পৌর বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ আরিফ, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর রহিম, মাসুম সহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com