সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।
সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমানে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। ভূমিসেবায় গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর কাছে থেকে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ এসিল্যান্ডের পুরস্কার গ্রহণ করেন তিনি। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহসহ বিভাগীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, শাহ জহুরুল হোসেন কুলাউড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে ভূমি সেবা ডিজিটালাইজেশন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অনিয়ম দমন ও স্বচ্ছতা নিশ্চিতকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তার এসব কার্যক্রম সিলেট বিভাগের মধ্যে উদাহরণ সৃষ্টি করে।
পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি সময় কুলাউড়াকে বলেন, এ স্বীকৃতি আমার একার নয়। এটি ভূমি সেবার সঙ্গে যুক্ত সকল সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতার ফল।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com