
বেবিয়ারা খাতুন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ০৩টি বিশেষ অভিযানে ৩১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৫৩ বোতল চকো ডিএক্স ও ৩৯ বোতল মদ জব্দ করা হয়।
গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক বিকাল ৫টা ৫০ মিনিটে মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান পরিচালনা করে ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। একইদিনে আনুমানিক রাত ৯টা ৫০ মিনিটে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করে।
এছাড়া আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ১টার সময় জহুরপুর বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত সিরাপ ও মদের আনুমানিক বাজার মূল্য ২,০৬,৫০০/- (দুই লক্ষ ছয় হাজার পাঁচশত) টাকা। জব্দকৃত সিরাপ ও মদ শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা সহ যেকোন মাদক এবং অবৈধ চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপরতার সাথে নিরলসভাবে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com