মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :--
মঙ্গলবার ২৫ আগষ্ট নোয়াখালীর সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেদওয়ান ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অংশগ্রহণে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পৃথক পৃথক অভিযানে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সেবনের অপরাধে ০৩ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে তালিকাভুক্ত ইয়াবা কারবারি মোঃ জাহিদুল ইসলাম প্রকাশ সোহাগ (৪০) এর বিরুদ্ধে সেনবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। অপর দুই মাদক সেবী ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই তাদের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।
সেনবাগ থানাধীন সেনবাগ পৌরসভার ০৪নং ওয়ার্ড পুরাতন বোর্ড অফিস আঞ্জু ব্রিক ফিল্ড রোডস্থ আব্দুল আউয়াল ফার্নিচার দোকানের সামনে সড়কের উপর।
নোয়াখালী জেলায় সেনবাগ উপজেলার, সেনবাগ পৌরসভার আতব আলী হাজী বাড়ী।
আসামীদের নাম, ঠিকানা ও শাস্তির বিবরণ:
১। মোঃ জাহিদুল ইসলাম প্রকাশ সোহাগ (৪০), পিতা-নুরুল ইসলাম, মাতা- নিলুফা আক্তার, সাং-উত্তর শাহাপুর (ডায়রী বাড়ি), ০৮নং ওয়ার্ড, ০৬নং কাবিলপুর ইউপি, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী।
গ্রেপ্তারকৃত আসামীদের পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম ২ জন মাদক সেবীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড জরিমানা করেন
মোঃ জাহিদুল ইসলাম প্রকাশ সোহাগ এর বিরুদ্ধে মোহাম্মদ সাইফুল ইসলাম পরিদর্শক ডিএনসি নোয়াখালী বাদী হয়ে সেনবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
২। মোঃ গোলাম কবির রুবেল(৩৮), পিতাঃ আবদুল ওহাব, মাতাঃ হোসনে আরা বেগম, ঠিকানা: অষ্ট্রদ্রোন আতব আলী হাজী বাড়ী, ০৬ নং ওয়ার্ড, সেনবাগ পৌরসভা,সেনবাগ থানা, নোয়াখালী। ১০ (দশ ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড।
মোঃ সুমন(৩২), পিতাঃ শাকের আহমেদ, মাতাঃ রেজিয়া খাতুন , ঠিকানা:দক্ষিণ কাদরা, মুন্না মাস্টারের বাড়ি, সেনবাগ পৌরসভা, ০৪নং ওয়ার্ড, থানা-সেনবাগ, জেলা - নোয়াখালী।
১০ (দশ ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড।
মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহারিত মোবাইল ফোনটি জব্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com