মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী :-
নোয়াখালী সেনবাগ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার। ৩ রা সেপ্টেম্বর রোজ বুধবার সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিপুর সঞ্চালনায় সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা হয়।
উক্ত উদ্বোধনী আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিন উল্লাহ চেয়ারম্যান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন - সম্পাদক মনির হোসেন জুলেট, উপজেলা যুবদল নেতা মামুন মেম্বার, বিএনপি নেতা মহিনুদ্দিন মহিন, উপজেলা ছাত্রনেতা রবিউল হাসান তুহিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সদস্য পরম তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com