মোঃ আবদুল মোতালেব, জেলা প্রতিনিধি- নোয়াখালী :
সংগঠনটির প্রধান সমন্বয়ক ও প্রধান উদ্যোক্তা প্রতিষ্ঠাতা পরিচালক মহিন উদ্দিন ১০ মার্চ ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন।
দীর্ঘদিন যাবত সংগঠনটি সেনবাগে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। সম্প্রতি পবিত্র রমজান উপলক্ষে সেনবাগে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় এক হাজার মানুষের মধ্যে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি থেকে নির্বাচিত নোয়াখালী–২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক। অনুষ্ঠান পরবর্তী সময়ে সংগঠনের প্রধান সমন্বয়ক মহিন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি অতীতে ছাত্র রাজনীতিতে বিএনপি-সমর্থিত কিছু নেতাকর্মীকে হয়রানি করেছিলেন।
এই ছাড়াও কিছু স্বার্থান্বেষী মানুষ সংগঠনকে প্রশ্নবিদ্ব করার জন্য নানা রকম মিথ্যা, অভিযোগ তুলেন।
কয়েকজন পরিচালকের বিরুদ্ধে সমালোচনা ও কার্ড বিতরণে স্বজনপ্রীতির।
অভিযোগকে কেন্দ্র করে এমপি সাহেবের অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা পরবর্তীতে বিষয়টি নিয়ে এমপি জয়নুল আবেদীন ফারুক ফেসবুকে দুঃখ প্রকাশ করেন।
এই পরিস্থিতির প্রেক্ষিতে সংগঠনের প্রধান সমন্বয়ক মহিন উদ্দিন ১০ মার্চ ফেসবুক লাইভে এসে ঘোষণা দেন যে, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার সকল মানবিক কার্যক্রম আপাতত স্থগিত করা হলো।
একজন স্বেচ্ছাসেবী হিসেবে বিষয়টি আমার কাছে অত্যন্ত দুঃখজনক।
আমি এ ধরনের সমালোচনাকারীদের তীব্র নিন্দা জানাই। সামাজিক সংগঠনের কার্যক্রমে রাজনৈতিক ট্যাগ বা ব্যক্তি-কেন্দ্রিক দ্বন্দ্ব জড়িয়ে যারা সামাজিক উদ্যোগকে বাধাগ্রস্ত করে, তারা মূলত বিবেকহীনতার পরিচয় দেয়।
সামাজিক কাজ কেউ কাউকে চাপিয়ে দেয় না। মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে কিছু মানুষ স্বেচ্ছায় উদ্যোগ গ্রহণ করে, এবং সবার সম্মিলিত সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষরা উপকৃত হয়।
কিন্তু ব্যক্তি-কেন্দ্রিক দ্বন্দ্ব ও অযাচিত সমালোচনার কারণে অনেক সময় মানুষ সামাজিক কাজ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়।
যারা মানুষের কল্যাণে কাজ করেন, তাদের প্রতি আমাদের উচিত উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com