
মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি:-
সেনবাগে ছিলোনিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জনকে প্রায় এক লাখ টাকার সহায়তা দিল সৈয়দ হারুন ফাউন্ডেশন
সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে নোয়াখালীর সেনবাগে ১৬ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রায় এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। সহায়তাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, আর্থিক অসচ্ছলতায় ভোগা মেধাবী শিক্ষার্থী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সেনবাগের সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। এ সময় ফাউন্ডেশনের আহ্বায়ক মাহমুদুর রহমান রাকি, সদস্য সচিব মাইন উদ্দিন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা এবং সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষ করে আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ অব্যাহত রাখা, জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসায় সহযোগিতা এবং দুর্যোগ ও বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো ফাউন্ডেশনের চলমান মানবিক উদ্যোগগুলোর অন্যতম।
ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম কেবল আর্থিক সহায়তা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমাজের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করাও এর অন্যতম উদ্দেশ্য। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর এ ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এবারের শিক্ষা ও চিকিৎসা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com