ঢাকাWednesday , 15 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩

    admin
    July 15, 2026 4:54 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি, কক্সবাজার

    কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া স্টিকার ব্যবহার করে প্রাইভেট কারে ইয়াবা পাচারের সময় তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ১৫ জুলাই বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রাবার বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
    এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা, মাদক পাচারে ব্যবহৃত একটি বিলাস বহুল প্রাইভেটকার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
    আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রামের শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকার উর্মি আক্তার উষা (১৮)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু রাবার বাগান এলাকায় অবস্থান নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি সাদা রঙের ঢাকামেট্রো- ঘ ১৪-৮১১১ নং প্লেট লাগানো টয়োটা সিএইচআর (CHR) মডেলের প্রাইভেট কারকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়িটির ভেতর থেকে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো তিনটি পোটলা উদ্ধার করা হয়, যার ভেতরে ছিল ৬ হাজার পিস ইয়াবা।

    অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দের পাশাপাশি আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি স্মার্টফোন, গাড়ির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন জব্দ করা হয়েছে।

    সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এই কৌশল অত্যন্ত উদ্বেগ জনক। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং গাড়িতে ব্যবহৃত স্টিকারটি তারা কীভাবে সংগ্রহ করেছে, সে বিষয়ে নিবিড় তদন্ত চলছে বলে জানান সোমেন মন্ডল, উপ পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,কক্সবাজার জেলা কার্যালয় ।
    ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের উপ পরিচালক সোমেন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে আরো জানান, আটক তিনজনের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামিদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST