মোঃ রাকিব হাসান, পঞ্চগড় জেলা প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন,
ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল। বিচার বিভাগ, আইন বিভাগসহ প্রশাসনের প্রতিটি স্তরকে ধ্বংস করেছে। মানুষের মৌলিক অধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আমরা আবারও দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। তাই স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে।”
বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,
বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমে উদ্দীপ্ত সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন গোষ্ঠী নিজেদের স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবায় ঠেলে দিয়েছ ছিল। একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়, মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলো হরণ করা হয়।”
তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন
তিরনইহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন,যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম,ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল,তাতীদলের সাধারণ সম্পাদক আল আমিন পারভেজ।
অনুষ্ঠানটি ছিল তেঁতুলিয়ার বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর আয়োজন, যেখানে বক্তারা জাতীয় ঐক্যের গুরুত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের ভূমিকার ওপর জোর দেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com