ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় বিষয়ে নেত্রকোনায় আলোচনা সভা

    admin
    August 26, 2025 7:58 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক হাসপাতাল অংশীজনদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে।

    ২৫ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ১২টায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এতে সহযোগিতা করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এবং বাংলাদেশ হেলথ ওয়াচ, ঢাকা।

    সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ একরামুল হাসান, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক; ডা. মো. মাজহারুল আমীন, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার; ডা. প্রবাল দত্ত অধিকারী, কনসালটেন্ট; ডা. মৃদুল দেবনাথ; ডা. মো. রুহুল আমীন; নার্স ইন্সট্রাকটর শারমিন আক্তার ও সুবর্ণা তালুকদার; সমাজসেবা অফিসার ফেরদৌস আহম্মেদ এবং বাংলাদেশ হেলথ ওয়াচ, ঢাকা’র প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী।

    এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যবৃন্দ, যুব ফোরামের সদস্যবৃন্দ এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিনিধি মাসুম ইবনে জয়নাল, অলিভিয়া আক্তার ও চয়ন সরকার। সভা পরিচালনা করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগম।

    মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য আলপনা বেগম, মোখলেছুর রহমান, জাহাঙ্গীর আলম সবুজ, আব্দুল হাই, তানভীর হায়াত খান, মৃণাল চক্রবর্তীসহ যুব ফোরামের সুমাইয়া আক্তার, সুশান্ত পাল, দিবস সরকার এবং রোগীদের মধ্যে মাফিয়া আক্তার, হাবিবুর রহমান, জয়মনি, শ্রীমতি বিশ্বাস, সাজেদা বেগম, তাহেরা বেগম ও দুলেনা আক্তার।

    আলোচনায় বক্তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের যৌথ উদ্যোগ, হাসপাতালের সেবা উন্নতকরণ, রোগীর অধিকার ও চিকিৎসা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

    শেষে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, যুব ফোরাম ও সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সভাপতি মোজাম্মেল হক বাচ্চু সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST