সুজন হোসেন,বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লা বরুড়ার বড় হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে তিন কোটি টাকা বরাদ দেয়া হয়েছে। এ বরাদ্দে পাঁচতলা বিল্ডিং হবে বলে জানিয়েছেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
আজ (১৩ জুলাই) রেমিট্যান্স যুদ্ধা সংগঠনের পক্ষ থেকে হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন গাছের চারা ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণে এ তথ্য জানান বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা'র আজীবন সদস্য, রক্তঋণ প্রবাসী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, ও বড় হরিপুর শিক্ষা উন্নয়ন সামাজিক সংগঠনের উপদেষ্টা, সিঙ্গাপুর প্রবাসী Anwar Hossain এর উদ্যোগে এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com