

ইব্রাহিম হোসেন হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি //
দিনাজপুর জেলা হাকিমপুর হিলিতে শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার( ৬ই ডিসেম্বর) সকাল ১০ টায় হাকিমপুর সরকারি কলেজ হল রুমে সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি শুরু হয়। সভাপতিত্ব করেন সেলিম রেজা, প্রধান অতিথি জিল্লুর রহমান ডিরেক্টর কালব, ও হিলি প্রেস ক্লাব সভাপতি গোলাম রাব্বানী উপস্থিতি ছিলেন।
শিক্ষকদের মধ্যে উপস্থিতি ছিলেন, রেজাউল ইসলাম, আল মুনসুর, প্রণব কুমার, জিয়াউর রহমানসহ কলেজ, ম্যাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য কালবের নতুন সদস্য ভর্তি, সঞ্চয় জমা,ঋণ প্রদান, খেলাপি ঋণ আদায় সহ নতুন অর্থ বছরের জন্য টাকা অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠান শেষে অত্র উপজেলার বৃত্তি প্রাপ্ত কিছু শিক্ষার্থীর অভিভাবক দের হাতে ক্রেস ও নগত অর্থ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com