ইব্রাহিম হোসেন হাকিমপুর(হিলি) উপজেলা প্রতিনিধি
দিনাজপুর জেলা হাকিমপুর হিলিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে,যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে, রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
r
এ সময় উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামসুল আলম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, পৌর প্রশাসক, ফায়ারসার্ভিস, বাংলাদেশ স্কাউটস, হিলি কাস্টমস, হিলি পানামা পোর্ট লিঃ, প্রিন্ট মিডিয়া বিভিন্ন পেপার ও টেলিভিশনের সাংবাদিক বৃন্দ, সহ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ দোয়া করা হয়।


