
মোঃ আবু তৈয়ব, হাটহাজারি, ( চট্টগ্রাম) প্রতিনিধি :
হাটহাজারী উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থা আরও গতিশীল করার লক্ষ্যে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২ নভেম্বর) উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন এলাকার যানজট সমস্যা দূরীকরণে করণীয় নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনগণের দুর্ভোগ লাঘব ও সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক ও জনপথ বিভাগ, ট্রাফিক বিভাগ, বাস মালিক সমিতি, সিএনজি মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে আরো জোরালে ও আন্তরিক ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হয়েছে।
সভা শেষে সভার সদস্যগণ ও সংশ্লিষ্ট সবাই মিলে বাসস্ট্যান্ডের যানজট পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে। এ সময় সড়ক ও জনপথ বিভাগকে উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করতে অনুরোধ করা হয়েছে।
উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির নের্তৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এবং যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে সচেতন করেন ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com