
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :
সোমবার ( ২২ ডিসেম্বর) হাটহাজারী উপজেলার চৌধুরীরহাট বাজারে রাস্তার পাশে জায়গা দখল করে সড়কের উপর দোকান বসিয়ে এবং মালামাল রেখে যানজট সৃষ্টি এবং মানুষের যাতায়াত বাধাগ্রস্ত করার অপরাধে উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।
মোবাইল কোর্টে ৫টি মামলায় ২৩,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় প্রায় ১৫/২০ টি অবৈধ দোকান ও বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়েছে। এছাড়া সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রি উঠানামা করা এবং যানজট সৃষ্টির অপরাধে ৩নং বাসের ড্রাইভারকে ১টি মামলায় ৫০০০/- জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বাজার ইজারাদার এবং বাজার ব্যবসায়ী সমিতিক ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে এ সময় মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট বাজারে যথাযথ তদারকি ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং যানজট নিরসনে সার্বিকভাবে কাজ করতে নির্দেশ প্রদান করেন।
একইসাথে বিকল্প কোন জায়গায় কাঁচাবাজার বসানোর বিষয় জায়গা দেখতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com