
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :
সিলিন্ডার গ্যাসের ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে হাটহাজারী উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে।
মঙ্গলবার ( ৩ নভেম্বর) হাটহাজারীর ইছাপুর বাজারে সিলিন্ডার গ্যাসের ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি বোতলজাতকৃত এলপিজির মূসকসহ মূল্য ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অভিযান চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com