মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি :
হাটহাজারীতে আবারও ২৪ ঘন্টা না যেতেই ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে মডেল থানার পুলিশ। এ নিয়ে নারীসহ অজ্ঞাত ৩ লাশ উদ্ধার করে মডেল থানার পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন মনিয়া পুকুর পাড় এলাকার পশ্চিমে রেল লাইনের পাশে একটি ডোবা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ডোবাতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ এ কল করে লাশ পড়ে আছে বলে জানার পরে হাটহাজারী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এসআই আল আমিন ও তার ফোর্স। এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণ ভিড় জমিয়েছেন।
এর আগে সোমবার পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ( ১০ নভেম্বর) সকালে হাটহাজারী মডেল থানা পুলিশ পৌরসভার আলমপুর জুননুরাইন মাদ্রাসা এলাকার পুকুরপাড় ও মদুনাঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে।
চাঞ্চল্যকর এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তের দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com