মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি :
কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দ্বীন-দরদী সংগঠন আল আমিন সংস্থা, চট্টগ্রাম এর ব্যাবস্থানায় ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবর ২০২৬ ইং, বুধ, বৃহস্পতি ও জুমাবার প্রতিদিন বেলা ২টা থেকে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও মুফাসসিরীনে কেরাম তাফসীর পেশ করবেন।
প্রথম দিন ২৮ অক্টোবর বুধবার তাফসীর পেশ করবেন-
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (হাফি.), মুফতি সাইয়্যিদ ফয়সাল নদিম শাহ (হাফি.) পাকিস্তান, মাওলানা মুফতি একরাম হোসাইন ওদুদী (হাফি.), মাওলানা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী (হাফি.), মাওলানা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী (হাফি.), মাওলানা আনিসুর রহমান আশরাফী (হাফি.), মাওলানা মুফতি রেজাউল করিম আবরার (হাফি.), মাওলানা আনোয়ার শাহ আজহারী (হাফি.), মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী (হাফি.), মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল (হাফি.) ও মাওলানা আব্দুল্লাহ আল মারুফ (হাফি.)।
মাহফিলে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ এম.পি।
আল আমিন সংস্থার উপদেষ্টা মাওলানা আহমদ দিনার কাসেমী, মাওলানা ওমর কাসেমী ও মাওলানা আবদুছ ছমী জানান, মাহফিল সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে মাহফিলে উপস্থিত হয়ে কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com