
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি :
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাটহাজারী পার্বতী স্কুল মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে যুক্ত থেকে খুদে ক্রীড়াবিদদের উৎসাহ প্রদান করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
আয়োজক সূত্রে জানা গেছে, স্থানীয় তরুণ ও উদীয়মান ক্রীড়াবিদদের উৎসাহিত করতে এবং খেলাধুলার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।
হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে “নতুন কুঁড়ি”র আওতায় ধারাবাহিকভাবে বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হবে।
উদ্বোধনী দিনে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খুদে ক্রীড়াবিদদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পার্বতী স্কুল মাঠ প্রাঙ্গণ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com