
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারীতে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁদ পেতে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ নুরুল হুদা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট ও ফতেপুর এলাকায় উপজেলা প্রশাসন, হাটহাজারীর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য কৌশলে ফাঁদ পাতা হয়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে ৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য এবং অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নুরুল হুদা (পিতা: আব্দুস সালাম) নামের ওই ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে আরও দুই ব্যক্তিকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com