
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারীতে সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্রধারণ, চাঁদাবাজিসহ ১৬ মামলার আসামি যুবলীগ নেতা মো. হানিফ (৪০) গ্রেফতার হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বিকাল ৫টা ১০ মিনিটে ফতেপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
গ্রেফতার হানিফ ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য। তিনি ৩নং ওয়ার্ডের সাহায্যাপাড়ার লাতু শিকদার বাড়ির নূর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে ওসির নেতৃত্বাধীন একটি বিশেষ দল অভিযান চালিয়ে হানিফকে গ্রেফতার করে। অভিযানে এসআই রূপন নাথ, এসআই ফখরুল ইসলাম, এসআই আলী আকবর, এএসআই সজিবসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
২০১৪ থেকে ২০২৫ পর্যন্ত হাটহাজারী ও রাউজান থানায় হানিফের বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা, অবৈধ দখল, চবি শিক্ষার্থী–গ্রামবাসী সংঘর্ষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা, সরকারি গাছ বিক্রিসহ মোট ১৬টি মামলা রয়েছে।
এএসপি কাজী মো. তারেক আজিজ বলেন, “তার বিরুদ্ধে এ পর্যন্ত ১৬টি মামলা পাওয়া গেছে। আরও মামলা আছে কি না তা যাচাই করা হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com