
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে প্রায় ৪৬কেজি ওজনের ১টি শুশুক মরে ভেসে উঠেছে বলে জানিয়েছেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ শওকত আলী
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে হাটহাজারী উপজেলার সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হাটহাজারী উপজেলার উত্তর মাদ্রাসা ইউনিয়নের বাড়ীয়াঘোনানএলাকায় হালদাতে ভেসে আসে মদুনাঘাট এলাকা থেকে জোয়ারের পানিতে। ভেসে আসা শুশুকটি উদ্ধার করেন হালদা নদীর হাটহাজারি অংশের পাহারাদার মো: আলামগীর ও হালদা নৌ পুলিশ।
মৃত শুশুকের সুরতহাল রিপোর্ট করে দেখা যায়, দৈর্ঘ্য ৬ ফুট ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ফিট। এর ওজন প্রায় ৪৬ কেজি এবং আনুমানিক বয়স ১৩-১৬বছর হতে পারে।র৫-৭দিন আগে এটি মারা গিয়ে থাকতে পারে।শরীরে পচন ধরে।শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। মাথার পাশে এবং পেটের দিকে ক্ষত চিহ্ন দেখা যায়।
হালদা নদীর মারাত্নক দূষণ,ইঞ্জিত চালিত ড্রেজারের অবৈধ প্রবেশ, অবৈধ জাল এর কারণে ডলফিন/শুশুকের মৃতুর পরিমাণ বাড়ছে যা হালদা নদীর জীববৈচিত্রের জন্য হুমকি বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com