ইব্রাহিম হোসেন, হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি //
সারাদেশের ন্যায় দিনাজপুর জেলা হাকিমপুর হিলিতে টায়ফয়েড টিকাদান কর্মসূচি উদ্ভোদন করা হয়েছে।
১২ অক্টোবর বেলা ১১ টায় বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কর্মসূচি উদ্ভোধন করেন, হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাব্বির হোসনে।
এছাড়া উপস্থিতি ছিলেন, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম,হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামসুল আলম, উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেনসহ আরোও অনেকে উপস্থিতি ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তথ্যমতে, হাকিমপুর উপজেলায় ২৬ হাজার ১৪৮ জন, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুদের টায়ফয়েড টিকা দেওয়া হবে।
আর উপজেলার স্বাস্থ্য পরিবা র পরিকল্পনা কর্মকর্তা বলেন, টায়ফয়েড টিকা প্রদান কালে কোন ধরনের সমস্যা হচ্ছে না, এবং এই টিকার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি তারা অনেক ভালো আছেন, আমরা প্রতিনিয়ত সবার সাথে কথা বলছি ও যোগাযোগ রাখছি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com