
ইব্রাহিম হোসেন,হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি //
দিনাজপুর জেলা হাকিমপুর হিলিতে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৩ টায় হিলি চারমাথা চত্বরে, সকল ওয়ার্ড,ইউনিয়ন, পৌরসভা থেকে নেতাকর্মী সহ ইসলাম প্রিয় ধর্ম প্রান মুসলমান একত্রিত হন।
হিলি চারমাথা হতে মিছিল শুরু করে, সিপি রোড, বাংলা হিলি বাজার , এল এসডি গোডাউন, রাজধানী মোড়, উপজেলা গেট হতে মিছিল টি চারমাথায় প্রদর্শন করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আমিনুল ইসলাম, (আমির)বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা, তিনি বলেন, আমাদের ৫ দফা দাবি না আদায় হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না, আমরা চাই আগামী ফ্রেবুয়ারী মাসে পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন উৎসব মুখর পরিবেশে সাধারণ মানুষ নিজের ভোট প্রদান করবে, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত দের পূর্ণবাসন করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতনের বিচার করতে হবে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড, মাওলানা মোঃ এনামুল হক, তিনি বলেন, বিভিন্ন দেশে প্রায় ৯০ টা দেশে পি আর পদ্ধতি চালু আছে, এর ধারাবাহিকতায় বাংলাদেশে পি আর পদ্ধতি চালুর করার কথা বললে কারো কারো শরীল জালা করে, ৫ দফা দাবি না মানা পর্যন্ত বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবে না, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন ও গণহত্যার বিচার করতে হবে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে আয়োজন করতে হবে।
এছাড়া উক্ত অনুষ্ঠানে, উপজেলা দায়িত্বশীল নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com