ঢাকাWednesday , 25 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হোসেনপুরে মাদকসেবীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে শুভ মিয়া নিহত

    admin
    February 25, 2026 5:03 pm
    Link Copied!

    হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকসেবীদের হামলায় সৌদি প্রবাসীর ছেলে শুভ মিয়া (২২) নিহত হয়েছেন।
    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর বলিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুভ মিয়া ওই এলাকার সৌদি প্রবাসী সাদিকুল ইসলামের একমাত্র ছেলে। নিহতের ফুফাতো ভাই এনামুল হক, যিনি ঘটনার প্রতক্ষদশী, অভিযোগ করেন, “ওরা প্রথমে আমার সঙ্গে ধাক্কাধাক্কি করে। আমি ঘরে চলে গেলে তারা শুভ মিয়াকে ছুরিকাঘাত করে। খুনিদের সঙ্গে তাদের পরিবারের সবাই হামলা চালায় এবং পরিবার তাদের প্রশ্রয় দেয়। তারা প্রতিদিন কোন না কোন ঘর, গাছ বা পালা ভাঙচুর করে। যখন আমরা মাদকসেবিদের পরিবারের কাছে বিচার চাই, তখন উল্টো তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ ও নিহতের চাচী হেনা আক্তার জানান, তারাবির নামাজের পর একই এলাকার রিয়াদ (২২), নাঈম মিয়া (২১), আরমানসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন মাদকসেবী শুভদের বাড়িতে হামলা চালায়। এ সময় শুভ বাধা দেয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে আঘাত করে এবং পরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শুভকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গেছে, আসন্ন রমজান মাসেই শুভর সৌদি আরব যাওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ভিসা ও পাসপোর্টের কাজ শেষ করে তিনি প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তার মায়ের ইচ্ছা ছিল, ছেলে যেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে তারপর বিদেশে যায়। কিন্তু সেই আশা পূরণ হলো না। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) লিমন বোস জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST