মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি:-
নোয়াখালীর সেনবাগে প্রথমবারের মতো প্রযুক্তি শিক্ষায় নতুন সংযোজন হিসেবে দিনব্যাপী রোবটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় ডিজিটালাইজেশন, রোবটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্ব তুলে ধরা হবে। আয়োজকদের মতে, প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
বিশেষজ্ঞ ও প্রশিক্ষকদের অংশগ্রহণে শিক্ষার্থীরা রোবটিক্সের মৌলিক ধারণা, ব্যবহারিক দিক এবং প্রযুক্তির আধুনিক প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নোয়াখালী অঞ্চলের জন্য এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। প্রযুক্তিমুখী নতুন প্রজন্ম গড়ে তোলার এ প্রচেষ্টা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com